এখন ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজমিরীগঞ্জ শিক্ষার্থী অভিভাবক ও সুধী সমাবেশ

হাবিবুর রহমান রিয়াদ, আজমিরীগঞ্জ হবিগঞ্জ, হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার আজমিরীগঞ্জ এ এ বি সি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের অংশগ্রহণে এক সমাবেশ আয়োজিত হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশে বক্তব্য রাখেন আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ মর্ত্তুজা হাসান, হবিগঞ্জ জেলার সিভিল সার্জন জনাব ডাঃ নুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার বানিয়াচং সার্কেল, জনাব পলাশ রঞ্জন দে, জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ রুহুল্লাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জনাব এ কে এম দিদারুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জনাব মোঃ মমিনুর রহমান সজীব, মহিলা ভাইস-চেয়ারম্যান জনাব সীমা রানী সরকার। এছাড়া সদর ইউপি চেয়ারম্যান ও শিবপাশা ইউপি চেয়ারম্যানগণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজমিরীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ শরীফ উদ্দিন (অ. দা)।

অনুষ্ঠানের প্রধান অতিথি, হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব ইশরাত জাহান বলেন, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস এগুলো সমাজের জন্য অভিশাপ। এ সকল হীন কর্মকান্ড একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নকে ব্যাহত করে। আমাদের নব প্রজন্মের ছাত্র-ছাত্রীদের দেশ গঠনের কান্ডারী হিসেবে ভূমিকা রাখতে হবে। মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদকে না বলতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। এছাড়াও তিনি ছাত্র-ছাত্রীদের মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আজমিরীগঞ্জ এ এ বি সি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মোস্তফা আহসান।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

আজমিরীগঞ্জ শিক্ষার্থী অভিভাবক ও সুধী সমাবেশ

প্রকাশিত হয়েছে: ০৪:১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২