মোঃ রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ঘাগড়া দ্বারিকামারী উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উদযাপন হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।

এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধনপতি রায়, বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক এটিএম আখতারুজ্জামান ডাবলুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
















