মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল জেলা প্রতিনিধি -ঃ -ঃ অদ্য ২৪ মার্চ ২০২২ ইং তারিখে সি,এম,বি, ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সম্মেলন সফল ভাবে অনুষ্ঠিত হয়। উক্ত অভিভাবক সম্মলনের সভাপতিত্ব করেন সি,এম,বিইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক কাজী নাফিউল মজিদ।
সম্মেলনে অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির মতবিনিময় হয়। কিভাবে বিদ্যালয়ের পড়া-লেখা সহ সার্বিক উন্নয়ন করা যায় সেবিষয়ে আলোচনা করা হয়।

















