বিশেষ প্রতিনিধি -ঃ মতলব উত্তর উপজেলার অলিপুর উচ্চ বিদ্যালয়ে ১৭ মার্চ/২২ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে৷

১৭-মার্চ/২২ সকালে বিদ্যালয় কমিটির সদস্যদের উপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সকল সহকারী শিক্ষক ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে কেক কাটার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়।

এসময় কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ তাদের বক্তব্যে তুলে ধরেন বঙ্গবন্ধুর প্রকৃত ইতিহাস সকলকে জানতে হবে।

বঙ্গবন্ধুর জীবন আদর্শ নিজেদের জীবনে প্রতিফন ঘটাতে পারলেই এই দেশ সারা বিশ্বর মানচিত্রে মাথা উচু করে দাঁড়াতে পারবে।

















