এখন ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২৮ ফেব্রুয়ারি মেডিকেল কলেজে ভর্তি আবেদন শুরু

  • ক্রাইম লেটার ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০১:৫৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
  • ৮৫৪ পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতা -ঃ আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল কলেজে ভর্তি আবেদন শুরু হবে। আবেদন গ্রহণ শেষ হবে ১০ মার্চ। আর টাকা জমা দেওয়া যাবে ১১ মার্চ পর্যন্ত।

১৬ ফেব্রুয়ারি (বুধবার) মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, যারা ২০১৮ বা ২০১৯ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় এবং ২০২০ বা ২০২১ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় (পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানসহ) উত্তীর্ণ হয়েছেন, তাঁরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ২০১৮ সালের আগে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা আবেদনের করতে পারবেন না।

এবারও পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৬ ফেব্রুয়ারি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ভর্তি আবেদন ফি আগের ন্যায় এক হাজার টাকাই রাখা হয়েছে। আর আগামী ১ এপ্রিল এমবিবিএস ও ২২ এপ্রিল বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পূর্ববর্তী বছরের ন্যায় এইচএসসি পাস প্রার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৫ নম্বর এবং পূর্ববর্তী বছরের সরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট নম্বর থেকে ৭ দশমিক ৫ নম্বর কেটে মেধাতালিকা তৈরি করা হবে।

পরীক্ষাপদ্ধতি ও মেধাতালিকা যেভাবে হবে
১০০ নম্বরের ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীদের। প্রতিটির প্রশ্নের মান ১। এমসিকিউ পরীক্ষা হবে ১ ঘণ্টায়। পরীক্ষায় পদার্থবিদ্যায় ২০, রসায়নে ২৫, জীববিজ্ঞানে ৩০, ইংরেজিতে ১৫ এবং সাধারণ জ্ঞান, ইতিহাস ও মুক্তিযুদ্ধবিষয়ক ১০ নম্বর (মোট ১০০) থাকবে।

লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। এর কম পেলে অকৃতকার্য বলে বিবেচিত হবেন। কেবল কৃতকার্য পরীক্ষার্থীদের মেধাতালিকাসহ ফলাফল প্রকাশ করা হবে।

এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ মোট ২০০ নম্বর হিসাবে নির্ধারণ করে মূল্যায়ন করা হবে। লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধাতালিকা প্রণয়ন করা হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

২৮ ফেব্রুয়ারি মেডিকেল কলেজে ভর্তি আবেদন শুরু

প্রকাশিত হয়েছে: ০১:৫৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২