এখন ০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে স্কুলের বারান্দা থেকে মৃতদেহ উদ্ধার

মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহে ইলিয়াস পাটোয়ারি ৬৫ নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার তেতুলতলা এলাকার এম, কে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা  থেকে  মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতব্যক্তি, চাদপুর জেলার কচুয়া থানার নুরপুর গ্রামের মৃত সিদ্দিক পাটোয়ারির ছেলে। 

স্কুল শিক্ষক সাইদুর রহমান জানান, এ লোকটা বেশ কয়েক মাস ধরে আমাদের স্কুলের আশেপাশে ঘোরাঘুরি করতো কারো সাথে তেমন একটা কথা বলতো না।  সকালে রক্তাক্ত অবস্থায় স্কুলের বারান্দায়  পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ সোহেল রানা জানান, ওই ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন আছে। তার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঝিনাইদহে স্কুলের বারান্দা থেকে মৃতদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০২:২৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ ফেব্রুয়ারী ২০২২