
মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহে ইলিয়াস পাটোয়ারি ৬৫ নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার তেতুলতলা এলাকার এম, কে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতব্যক্তি, চাদপুর জেলার কচুয়া থানার নুরপুর গ্রামের মৃত সিদ্দিক পাটোয়ারির ছেলে।
স্কুল শিক্ষক সাইদুর রহমান জানান, এ লোকটা বেশ কয়েক মাস ধরে আমাদের স্কুলের আশেপাশে ঘোরাঘুরি করতো কারো সাথে তেমন একটা কথা বলতো না। সকালে রক্তাক্ত অবস্থায় স্কুলের বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ সোহেল রানা জানান, ওই ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন আছে। তার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম