এখন ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে রোপা আমন ধান কর্তন উৎসব

মোঃ রেজাউল করিম, পঞ্চগড় -ঃ পঞ্চগড়ে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে রোপা আমন ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেটাল এগ্রিটেক লিমিটেড এর সহযোগীতায় এই রোপা আমন ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হয়।https://youtu.be/zAYSa0iAwEc

অত্যাধুনিক পদ্ধতিতে কম্বাইন হারভেস্টার মেশিনে আমন ধান কাটা, মাড়াই ও ঝাড়াইয়ে কৃষকের শ্রম, সময় ও আর্থিক সাশ্রয় হয়। সরকারি ভর্তুকি দিয়ে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে এই কার্যক্রম চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ অনুবিভাগ) মো. হাসানুজ্জামান কল্লোল।

এসময় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. মাহবুবুর রহমান, পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে রোপা আমন ধান কর্তন উৎসব

প্রকাশিত হয়েছে: ০৪:১৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১