এখন ০৩:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাটহাজারী মাদ্রাসায় রাত ১১ টায় বাবু নগরীর জানাজা

নিজস্ব সংবাদদাতা -ঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজা ১৯ আগস্ট (বৃহস্পতিবার) রাত ১১টায় হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের আহ্বায়ক কমিটির সদস্য সালাউদ্দিন নানুপুরী জানিয়েছেন, জানাজা শেষে মাদ্রাসার কবরস্থানেই তাকে দাফন করা হবে বলে।
বাবুনগরীর মৃত্যুর পর তার জানাজা-দাফনের বিষয়ে হেফাজতের শীর্ষ নেতারা ও হাটহাজারী মাদ্রাসা শিক্ষকরা বৈঠকে বসেন। বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হেফাজতের এই নেতা।
এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় জুনায়েদ বাবুনগরীকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে নেওয়া হয়। সেখানে আবাসিক মেডিক্যাল চিকিৎসক এমজাদ হোসাইন তাকে মৃত ঘোষণা করেন। এ চিকিৎসক বলেন, ‘দুপুর সাড়ে ১২টায় হুজুরকে হাসপাতালে নিয়ে আসা হয়। আনার পর আমরা ওনাকে মৃত অবস্থায় পেয়েছি। তিনি কিডনি, ডায়াবেটিসসহ জটিল রোগে আক্রান্ত ছিলেন।’

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

হাটহাজারী মাদ্রাসায় রাত ১১ টায় বাবু নগরীর জানাজা

প্রকাশিত হয়েছে: ১০:৩৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১