তপন দাস, নীলফামারী জেলা প্রতিনিধি -ঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়ে ১ বছর ধরে ফেসবুকে সম্পর্ক ( প্রেম) করে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে অশ্লীনতার অবস্থায় ধরা খেয়ে ৪৫ বছরের বিধবা নারীকে বিয়ে করতে হলো বিকি হোসেন (২০) নামে এক যুবক কে।
আজ সোমবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার সৈয়দপুর শহরের রসুলপুর নামক এলাকায় এ ঘটনাটি ঘটে।
বিকি হোসেন শহরের পাওয়ার হাউস এলাকার ওয়াসিম আলীর ছেলে ও বিধবা নারী আফসানা আক্তার (৪৫) একই গ্রামের মৃত ভ্যান চালক আজাদের স্ত্রী এবং তাদের এক ছেলে ও এক মেয়ে আছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সাথে কথা হলে তারা জানান যে বিধবা আফসানা আক্তারের স্বামী আজাদ ২ বছর আগে মারা গেলে তার ছেলে ও মেয়ে নিয়ে সে শ্বশুর বাড়িতে থাকতেন তার ছেলে ও মেয়ের দুজনেরই বয়স প্রায় ১৮ বছর আর পাশের গ্রামের বিকি হোসেনের সাথে তার পরকিয়া চলছে বলে তার ভাসুরের সন্দেহ হলে আফসানার উপর নজর রাখে তার ভাসুর কিন্তু গত রাত আনুমানিক সাড়ে ১১ টার বিকি হোসেন আফসানার কাছে আসলে তার ভাসুর বিষয় টি টের পেয়ে ঘরে তালা বন্ধ করে এলাকাবাসীকে ও কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিকে সাথে নিয়ে ঘরের ভিতরে ডুকে তাদের অশ্লীন অবস্থায় আটক করে আজ দুপুরে কাজি ডেকে তাদের বিয়ে করিয়ে দেন কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিক।
এবিষয়ে কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিকের সাথে কথা হলে তিনি বলেন আমি খবর পাওয়া মাত্র সেখানে যাই এবং তাদেরকে ঘরের ভিতরে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় আটক করি এবং তাদের দুজনের সম্মতিতে আজ দুপুরে কাজি ডেকে তাদের বিয়ে করিয়ে দেই।
এদিকে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত ওসি আবুল হাসনাতের সাথে কথা হলে তিনি বলেন আমি এখন এবিষয়ে জানি না বা কেউ এখনো এবিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের করেনি তবে কেউ অভিযোগ দায়ের করলে আমরা আইনি ব্যবস্হা গ্রহন করবো।















