এখন ০২:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হারাগাছ পৌরসভার নতুন করে কর আরোপ ছাড়াই ৩০ কোটি টাকার বাজেট ঘোষণা

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ নতুন করে কর আরোপ ছাড়াই রংপুরের কাউনিয়া উপজেলার শ্রমিক অধ্যুষিত হারাগাছ পৌরসভার ২০২১-২২ অর্থবছরে ৩০ কোটি ৬৮ লাখ ৩২ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার রাত ৯টায় পৌর হলরুমে মেয়র এরশাদুল হক এরশাদের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সচিব আবু হেনা মোঃ মোরশেদ আলী এ বাজেট ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর সহকারী প্রকৌশলী মুর্তজা এলাহী, কাউন্সিলর মাহবুবুর রহমান, মোশারফ হোসেন, শহীদুল ইসলাম সবুজ, আব্দুল সামাদ, মাসুদুর রহমান, শাহাদাত হোসেন, আব্দুল কাদের রানা সরকার, নারী কাউন্সিলর শুকতারা পারভীন, সুরাইয়া বেগম ও জীবন নাহার পান্না আফরোজ প্রমুখ।
পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে রাজস্ব খাতে ১ কোটি ৫৯ লাখ ৩২ হাজার টাকা এবং সরকারিভাবে নগর উন্নয়ন খাতে ২৮ কোটি ৮৯ লাখ টাকা আয় ধরা হয়েছে। সূত্র জানায়, গত অর্থবছরে ৮ কোটি ৫৬ হাজার ৩৮ লাখ ৯১০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল।
এসময় পৌর মেয়র এরশাদুল হক এরশাদ বলেন, করোনা সংকটকালে প্রতিকূল পরিস্থিতির কথা বিবেচনায় রেখে জনকল্যাণমুখী কার্যক্রমকে প্রাধান্য দেওয়া হয়েছে বাজেটে। এছাড়া করোনার প্রাদুর্ভাব রোধে বিভিন্ন পদক্ষেপ চলমান থাকবে।
ঘোষিত বাজেট বাস্তবায়ন হলে হারাগাছ পৌরসভা একটি উন্নত ও আধুনিক পৌরসভা হিসেবে পরিণত হবে বলেও উল্লেখ করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

হারাগাছ পৌরসভার নতুন করে কর আরোপ ছাড়াই ৩০ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত হয়েছে: ০৪:০৯:১২ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১