এখন ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরের লাশ উদ্ধার, হত্যা না আত্মাহত্যা !

মোঃ সামছু উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি -ঃ নোয়াখালী জেলার সেনবাগ থানা পুলিশ সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের ৪নং মজিরখিল গ্রাম থেকে মোঃ আবু শাকের শাকিল (১৬) নামের এক এসএসসি(দাখিল) পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার (১৩জুলাই) সন্ধ্যায় উপজেলার কেশারপাড় ইউপির মজিরখিল গ্রামের মির্জা বাড়ি থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। বুধবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। শাকিল ওই গ্রামের ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার নুরুল ইসলাম চোট ছেলে ও কানকিরহাট দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থী ছিলো।

ঘটনাস্থলে থাকা সেনবাগ থানার এস আই মোঃ তারেকুর রহমান জানায় মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শাকের পরিবারের সদস্যদের অগোচরে নিজ শয়ন কক্ষের বুতুরের (আড়া) সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। দীর্ঘক্ষণ সে ঘর থেকে বের না হওয়ায় পরিবারের লোকজন তাকে ডাকতে গিয়ে দেখেন তার লাশ ঝুলছে। পরে খবর পেয়ে সেনবাগ থানার এসআই তারেকুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থালে পৌছে ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল বাতেন মৃধা লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। এঘটনায় থানায় প্রাথমিক ভাবে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট হাতে পেলে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

কিশোরের লাশ উদ্ধার, হত্যা না আত্মাহত্যা !

প্রকাশিত হয়েছে: ০৩:৩৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১