ডেক্স রিপোর্ট -ঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৮ দিন পর উদ্ধার করা হয়েছে এক নারীর মাথার খুলি।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাইফ চা বাগান এলাকা থেকে মাথাটি উদ্ধার করেছে পুলিশ।
গত ২১ জুন উপজেলার মির্জাপুর ইউনিয়নের দক্ষিণ পাচাউন গ্রামের একটি কচুখেত থেকে শরীর বিহীন একটি কাটা পা ও উরু এবং আধা কিলোমিটার দূরে দুটি কাটা হাত উদ্ধার করা হয়। পরদিন একটি ঝোপঝাড় থেকে মাথা বিহীন শরীর উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, ‘বাগানের শ্রমিকেরা কাজ করতে গিয়ে চা বাগানের ভেতর একটি মাথার খুলি দেখতে পায়। পরে আমাদের খবর দেয়। আমরা মাথার খুলিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ধারণা করছি গত ২১ জুন পাওয়া মাথা বিহীন শরীর পেয়েছিলাম সেটির মাথার খুলিই এটি। আমাদের তদন্ত চলছে।















