রেজাউল করিম, পঞ্চগড় -ঃ পঞ্চগড় পৌর কাউন্সিল আরিফ হোসেনের গাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। তিনি পঞ্চগড় পৌরসভা ৩ নং ওয়ার্ডের আউয়াল হোসেন এর পুত্র।
শুক্রবার দিবাগত রাতে পঞ্চগড় পৌর শহরের নিউমার্কেট এলাকায় তার বাসবভনের সামনে এ ঘটনাটি ঘটে।
গাড়ি ভাংচুরের ঘটনায় আরিফ পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

কাউন্সিলর আরিফ হোসেন জানান, শুক্রবার রাত ১০:৩০ মিনিটে প্রতিদিনের ন্যায় আমার বাসার মেইন গেটের সামনে আমার ও আমার বন্ধু মাজাহারুল খানের যৌথনামে ক্রয়কৃত একটি সাদা রংয়ের প্রাইভেটকার লক করে রাখি, পরের দিন সকালে ঘুম থেকে উঠার পর বাসা থেকে বের হয়ে দেখি প্রাইভেট কারটির পিছনের গ্লাস ভাঙ্গা এবং গাভীর ভিতরে অর্ধেক অংশের বেশী একটি ইট পড়ে আছে। কেউ আমার উপর শত্রুতার জের ধরে এই ঘটনাটি ঘটিয়েছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস বলেন, থানায় সাধারণ ডায়েরী হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।















