এখন ০২:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারের শ্রেষ্ঠ হিসেবে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন ইউএনও তাবরীজ

এ.কে.এম.বেলাল উদ্দিন, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি -ঃজাতীয় শুদ্ধাচার-২০২১ উপলক্ষে কক্সবাজার জেলার আট উপজেলার মধ্যে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন। একইসাথে তাঁর হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেওয়া হয়েছে।

আজ বুধবার সকালে কক্সবাজারের জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম মিলনায়তনে কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এই পুরষ্কার তুলে দেন জেলার শ্রেষ্ঠ ইউএনও সৈয়দ শামসুল তাবরীজের হাতে। এ সময় জেলা প্রশাসনের ঊর্ধতন অন্যান্য কর্মকর্তা এবং জেলার সকল ইউএনও উপস্থিত ছিলেন।

জাতীয় শুদ্ধাচার-২০২১ উপলক্ষে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হওয়া ও পুরস্কার প্রাপ্তিতে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সৈয়দ শামসুল তাবরীজ। তিনি বলেন, এই প্রাপ্তি ভবিষ্যতে আমাকে কাজের প্রতি আরো বেশি দায়বদ্ধ এবং দায়িত্বশীল করে তুলবে। সামনের দিনগুলোতে নিজের সর্বোচ্চ মেধা, শ্রম ও যোগ্যতা দিয়ে দেশ এবং মানুষের সেবা করতে নিজেকে আরো বেশি উজাড় করে দিতে চাই।
শ্রেষ্ঠ ইউএনও বলেন, ‘চাকরিজীবনে সুচারুরূপে সরকারী দায়িত্ব পালনের বিপরীতে আমার এই অর্জনে চকরিয়াবাসী এবং আমার পরিবারের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি কক্সবাজার জেলার মান্যবর জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ স্যারকে। তিনি আমাকে যোগ্য মনে করে আজ এই পুরষ্কারের ভূষিত করেছেন।’

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

কক্সবাজারের শ্রেষ্ঠ হিসেবে জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন ইউএনও তাবরীজ

প্রকাশিত হয়েছে: ০৬:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১