এখন ০৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর র‌্যাব-১৩, কর্তৃক মোবাইল চোর চক্রের সংঘবদ্ধ ৩ জন গ্রেফতার

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধি -ঃ সাম্প্রতিক সময়ে রংপুর মেট্রোপলিটন এলাকায় একটি মোবাইল চোর চক্রের দৌরাত্ম্য পরিলক্ষিত হচ্ছিল। এছাড়া মোবাইল চুরি সংক্রান্ত বিভিন্ন অভিযোগ এর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছিল। এ সকল অভিযোগ এবং রংপুর মেট্রোপলিটন এলাকাবাসীর বিভিন্ন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে একটি সংঘবদ্ধ চোর চক্রের তথ্য পাওয়া যায়। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩, ব্যাটালিয়ন সদরের একটি আভিযানিক দল ২১ জুলাই ২০২১ তারিখ বিকালে রংপুর জেলার তাজহাট থানাধীন মর্ডাণ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের সদস্য ১। শ্রী নির্মল চন্দ্র বিশ্বাস (৫৭), জেলা-গাইবান্ধা এবং ২। মোঃ জয়নাল আবেদীন (৫২), জেলা-রংপুর’কে গ্রেফতার করে। একই দিন বিকালে রংপুর জেলার তাজহাট থানাধীন তালুক তামপাট মোগলের হাট শান্তি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩। নুর আলম সিদ্দিক মানিক (৪৫), জেলা-রংপুর’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ১৫টি মোবাইল ফোন, ১৩টি সীমকার্ড এবং নগদ ১৫৪০/- টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মোবাইল চুরির সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। ধৃত আসামীদের বিরুদ্ধে রংপুর মহানগরের তাজহাট থানায় র‌্যাব বাদী হয়ে একটি চুরি মামলা রুজু করা হয়েছে এবং আসামীদের’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রংপুর র‌্যাব-১৩, কর্তৃক মোবাইল চোর চক্রের সংঘবদ্ধ ৩ জন গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ০৭:২৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১