এখন ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ট্রাক্টর-থ্রি হুইলার সংঘর্ষে নিহত ২,আহত ২

রেজাউল করিম, পঞ্চগড় -ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ট্রাক্টর- থ্রি হুইলার (পাগলু) সংঘর্ষে শাহিন হোসেন (৩১) ও জাকির হোসেন (২৭) নামে থ্রি হুইলারের দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।

শনিবার রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট এলাকার রনচন্ডী এলাকায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত শাহিন হোসেন জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে। এবং জাকির হোসেন একই ইউনিয়নের ঝালিঙ্গীগছ এলাকার আব্বাস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাংলাবান্ধা থেকে ওই থ্রি হুইলাটি (স্থানীয় ভাষায় পাগলু) যাত্রী নিয়ে ভজনপুর বাজারের উদ্দেশ্য রাওয়া হলে থ্রি হুইলারটি রনচন্ডী এলাকায় পৌছালে এসময় মহাসড়কে দাড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পিছনে সংঘর্ষ হয়। এসময় থ্রি হুইলারের চালকসহ চার যাত্রী গুরুতর আহত হয় । পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের চারজনকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে শাহিন ও জাকিরের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে হাসপাতালে নেয়ার পথে শাহিন মারা যায় এবং জাকির হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া ট্রাক্টর-থ্রি হুইলার সংঘর্ষে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

পঞ্চগড়ে ট্রাক্টর-থ্রি হুইলার সংঘর্ষে নিহত ২,আহত ২

প্রকাশিত হয়েছে: ০৩:৪১:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১