এখন ০৩:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহ শৈলকুপা থেকে ডাকাতি হওয়া পাটভর্তি ট্রাক খুলনা থেকে উদ্ধার, গ্রেফতার-০৭

মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ প্রতিনিধি -ঃ
ঝিনাইদহের শৈলকুপা থেকে ডাকাতি হওয়া পাট ভর্তি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৭ জনকে। শনিবার বিকাল থেকে রোববার সকাল পর্যন্ত খুলনার ফুলতলা, যশোরের চুরামনকাটি ও ঝিনাইদহ সদরের কলমনখালী এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত মালামাল ও আসামীদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহ শৈলকুপার থানার ওসি (তদন্ত) মহসীন হোসেন জানায়, গত বুধবার রাতে পাবনা থেকে যশোর গামী আকিজ জুট মিলের একটি পাট বোঝাই ট্রাক উপজেলার চাঁদপুর ব্রিজের উত্তর পাশে পৌছালে পিছন থেকে একটি খালি ট্রাকে একদল ডাকাত এসে ট্রাকটি নিয়ন্ত্রণ করে লুট করে নিয়ে যায়। 
এ ঘটনায় আকিজ জুট মিল কর্তৃপক্ষ শুক্রবার শৈলকুপা থানায় মামলা দায়ের করে। যার মামলা নং-১৫-ধারা -৩৯৫/৩৯৭ তাং ১১-৬-২১ ইং।মামলা দায়েরর পর খুলনা ফুলতলা ও ঝিনাইদহ সদরের কলমন খালী এলাকা থেকে লুন্ঠিত পাট ও যশোরের চুরামনকাটি এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় এর সাথে জড়িত ৭ জনকে। তাদের বাড়ি ঝিনাইদহ সদর ও পাবনার আটঘরিয়া উপজেলার বিভিন্ন গ্রামে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ঝিনাইদহ শৈলকুপা থেকে ডাকাতি হওয়া পাটভর্তি ট্রাক খুলনা থেকে উদ্ধার, গ্রেফতার-০৭

প্রকাশিত হয়েছে: ০৫:৫৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১