মোঃ রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ ঢাকা থেকে প্রকাশিত মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ রয়টার্স (বিডি রয়টার্স) সারাদেশের মত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়েও কেক কেটে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো। শুক্রবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার সময় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের পাশে অবস্থিত জেলা প্রেসক্লাবের হলরুমে কেক কেটে অনুষ্ঠানের উদ্ধোধন করেন পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাত সম্রাট। এসময় বক্তারা বাংলাদেশ রয়টার্স এর মঙ্গল কামনা করে সুষ্ঠু সংবাদ পরিবেশন করার পাশাপাশি দূর্ভোগ ও মানুষের সমস্যা তুলে ধরার পাশাপাশি দেশের উন্নয়নের সংবাদ প্রকাশের প্রত্যয় ব্যক্ত করেন। জেলা প্রেসক্লাবের সভাপতি আনিছ প্রধান সকল সাংবাদিকের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ রয়টার্সকে অভিনন্দন জানান। একসই সাথে সঠিক সংবাদ দ্রুত সবার সামনে তুলে ধরার আহব্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সভাপতি আনিছ প্রধান।















