নিজস্ব সংবাদদাতা-ঃ মতলব উত্তর উপজেলার অলিপুর প্রগতিশীল যুব উন্নয়ন সংঘের উদ্যেগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে’।সোমবার (১০মে) সকালে উপজেলার অলিপুর বাজারে অবস্থিত অলিপুর প্রগতিশীল যুব উন্নয়ন সংঘের কার্যালয়ের সামনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ছিলেন উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা আবু সাইদ মানিক, উপদেষ্টা রুহুল আমিন রাঢী, সভাপতি হারুন অর রশিদ,সহ সভাপতি আবু হাসান মন্টু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাসেল তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক মামুন প্রধান, প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মাসুদ পারভেজ, সহ ক্রীড়া সম্পাদক মো. রনি, সদস্য নূরে আলম, সিফাত হোসেন, রেদোয়ান আহমদ শিমুল, হাসান মাহমুদ, উদয়ন প্রমুখ।এসময় প্রায় তিন শতাদিক পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ সামগ্রী দেওয়া হয়েছে।















