এখন ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে পরিবহন শ্রমিকদের মানববন্ধন

রংপুরে পরিবহন শ্রমিকদের মানববন্ধন

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ গণপরিবহন চালু ও পর্যাপ্ত খাদ্য সহায়তা পৌঁছে দেয়াসহ তিন দফা দাবিতে রংপুর নগরীতে মানববন্ধন ও সমাবেশে করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সংগঠনের রংপুর জেলা ও বিভাগীয় কমিটির আয়োজনে রোববার (০২ মে) সকাল সাড়ে ১১টার দিকে রংপুর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর জেলা ও বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক এম এ মজিদ। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন রংপ্রু জেলা কমিটির সহ-সভাপতি তারাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মজনু, জেলা ট্রাক সমিতির সহ-সভাপতি আশরাফ আলী প্রমুখ। এসময় সংগঠনের জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা ও পরিবহন শ্রমিকরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, দেশে সবকিছু খোলা রেখে শুধু গণপরিবহন বন্ধ রেখে করোনাভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব নয়। সারাদেশে হাট-বাজার, শপিংমল, বিপণীবিতান, ব্যাংক খোলা রেখেছে সরকার। শুধু পরিবহন সেক্টর বন্ধ রাখা হয়েছে। সামনে ঈদ আমরা সন্তানের মুখের দিকে তাকাতে পারছি না। রমজানে সেহরি ইফতরে একটু ভালো খাবারও সুযোগ নেই। আমরা মানবেতর দিন কাটাচ্ছি। আজ সারাদেশে লাখ লাখ শ্রমিক কর্মহীন অবস্থায় আছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের দিকে তাকান, আমরা আপনার সন্তান। বহু পরিবহন মালিক ব্যাংক ঋণের কিস্তিসহ অসহায় অবস্থায় জীবনযাপন করছে। এসব দিক বিবেচনা করে কর্মহীন শ্রমিকদের মধ্যে খাদ্য সহযোগিতা প্রদান ও গণপরিবহন চালু করাসহ তিন দফা দাবি বাস্তবায়নে সরকার প্রধানের প্রতি জোর দাবি জানানো হয়। এছাড়াও আগামী ৪ মে মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাবি আদায়ে অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয়। এসময় তারা স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেক ফাঁকা রেখে গণপরিবহন ও পণ্যপরিবহণ চালু করা, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করা এবং সারাদেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএস-এর চাল বিক্রির ব্যবস্থার দাবি জানান।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রংপুরে পরিবহন শ্রমিকদের মানববন্ধন

প্রকাশিত হয়েছে: ০২:৩১:২৬ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১