এখন ০৩:১১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে দুস্থ ও অসহায় পথচারীদের মাঝে ইফতার ও মাক্স বিতরন

রেজাউল করিম আলম, পঞ্চগড় প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার ও মাক্স বিতরণ করেছে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ, পঞ্চগড় জেলা শাখা । শনিবার (১লা মে) পঞ্চগড় শেরে বাংলা পার্কে এ আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব মো: আনোয়ার সাদাত সম্রাট, প্রধান উপদেষ্টা, জাতীয় শ্রমিক লীগ, পঞ্চগড় জেলা শাখা ও সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ, পঞ্চগড় এবং চেয়ারম্যান, জেলা পরিষদ, পঞ্চগড় । শাহীন রেজা মিয়া , সভাপতি, জাতীয় শ্রমিক লীগ পঞ্চগড় । মো: নুরুজ্জামান, সদস্য সচিব জাতীয় শ্রমিক লীগ পঞ্চগড় । সাহাজান সিরাজ, আবুল কালাম আজাদ, মো: রাসেল, লুকমান হোসেন বাবু সহ, পঞ্চগড় জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দরা এসময় অসহায়-দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী ও মাস্ক বিতরণ করেন। এসময় ভ্যান চালক রফিকুল ইসলাম তিনি বলেন, ‘গত বছর করোনা মহামারি শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ পঞ্চগড় জেলা শাখার নেতারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে গরিব, অসহায় মানুষের বাড়িতে ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে।’ অটোচালক হাবিবুর রহমান বলেন, ‘করোনার প্রথম ঢেউয়ের সময় যখন মানুষ ঘর থেকে বের হতে ভয় পেয়েছে, সে সময় বাংলাদেশ শ্রমিক লীগের নেতারা মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে।’ বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের, সদস্য সচিব মো: নুরুজ্জামান বলেন, করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে কাজ-কর্ম হারিয়ে নিরুপায় মানুষ। অনেকেই আবার এক বেলা খাবার জোগাড় করতে অক্ষম। তাদের মতো সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আয়োজন করা হয়েছে এই ইফতার বিতরণ কর্মসূচি । বৈশ্বিক মহামারি করোনায় চলমান লকডাউনে পবিত্র রমজান মাসে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার সামগ্রী ও মাস্ক তুলে দেওয়া হচ্ছে। করোনা সংকট চলাকালীন রমজান মাসব্যাপী প্রতিদিন ইফতার ও সেহরি বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে দুস্থ ও অসহায় পথচারীদের মাঝে ইফতার ও মাক্স বিতরন

প্রকাশিত হয়েছে: ০৩:৩১:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১