এখন ০২:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রমেক হাসপাতালে দু দিন ধরে পড়ে আছে জমজ শিশুর লাশ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডেড হাউজে সদ্য ভুমিষ্ট জমজ শিশুর লাশ দু’দিন ধরে পড়ে আছে। তবে কেউ লাশ নিতে বা খোঁজ খবর নিতেও আসেনি। মৃত শিশু দুটির বাবা-মা কে তা নিশ্চিত হতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশও জমজ দুটি শিশুর মৃত দেহ নিয়ে বিপাকে পড়েছে। রংপুর মহানগর কোতয়ালী থানার এস আই মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল ভোর ৩টা ১৫ মিনিটে সদ্য ভুমিষ্ট জমজ শিশু দু’টিকে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তফা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের হাসপাতালের ৯ নম্বর শিশু ওয়ার্ডে ভর্তি করে। জমজ শিশু দুটির বাবা বলে পরিচয় দেয় বাবু নামে এক ব্যাক্তি তার বাড়ি রংপুরের পীরগঞ্জে বলে জানায়। হাসপাতালের ভর্তি রেজিস্ট্রারে শিশু দুটির বাবার নাম বাবু, পিতা মানিক, বাড়ি পীরগঞ্জ উপজেলা এবং জেলা রংপুর বলে উল্লেখ করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, জমজ শিশু দুটি চিকিৎসাধীন থাকা অবস্থায় ওই দিন দুপুর ২ টা ২০ মিনিটে মারা যায়। এরপর থেকে মৃত শিশু দুটির কোন স্বজন না আসায় হাসপাতাল কর্তৃপক্ষ শিশু দুটিকে হাসপাতালের ডেড হাউজে রাখে। দু’দিন ধরে শিশু দুটির কোন স্বজন মরদেহ নিতে না আসায় বিষয়টি কোতয়ালী থানাকে জানানো হয়। খবর পেয়ে এস আই মামুনুর রমীদ হাসপাতালে এসে রেজিস্ট্রার দেখে শিশু দুটির স্বজনদের কোন ঠিকানা বা মোবাইল নম্বর না পাওয়ায় তারাও হতাশ হয়ে পড়ে। এ ব্যাপারে এস আই মামুনুর রশীদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জমজ শিশু দু’টি হাসপাতালের জরুরী বিভাগে যে নাম ঠিকানা দিয়েছে সেখানে গ্রামের নাম উল্লেখ করেনি। এমনকি কোন ফোন নম্বরও দেয়নি। ফলে বাবু নামে কাউকেই খুঁজে বের করা কোন ভাবে সম্ভব নয়। এস আই মামুন জানান, শিশু দুটির ময়না তদন্ত শেষে কোন অভিভাবক না পেলে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রমেক হাসপাতালে দু দিন ধরে পড়ে আছে জমজ শিশুর লাশ

প্রকাশিত হয়েছে: ০২:৩৩:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১