মোঃআবু সুফিয়ান (শান্তি), ঝিনাইদহ কোটচাঁদপুর ঃ আজ শনিবার, লগডাউন এর মাঝে ঝিনাইদহ কোটচাঁদপুর মেনবাজার বাজার মাছ বাজার সংলগ্ন রাস্তায় ঢাকাই কাজ চলছে।

এই রাস্তাটা দীর্ঘ দিন ধরে মানুষের চলাচল অনুপযোগী হয়ে পড়ায় মেনবাজার এর রাস্তার দুই পাশের কিছু সংখ্যক চাউল, খাবারের হোটেল, কাঁচামাল, মুদিদোকান ও হোমিওপ্যাথিক চিকিৎসলয়ে আশা সাধারণ মানুষের জন্য দুর্ভোগ করে ছিল।
রাস্তার পাশ্ববর্তী দোকানদার কে জিজ্ঞাসা করলে তারা বলে আজ অনেক দিন যাবত ধরে এই রাস্তা কোন কাজ হয় নাই। যার কারনে আমাদের সকল দোকানে ক্রয়-বিক্রয় কম হয়ে থাকে। বৃষ্টি হলে তখন মানুষ চলাচল করতে পারেনা। এবার ৬” ঢালাই দেওয়া হচ্ছে। নিচে রড, আর ইটের খোয়া বালি সিমেন্ট দ্বারা ঢালাই চলছে। এবার সাধারণত জনগণের চলাচল করার জন্য ভাল হবে। রাস্তাটা ২০০ ফিট লম্বা ও ১২ ফিট চওড়া।















