এখন ০২:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউ টিউব চ্যানেলকে স্যাটেলাইট টিভি চ্যানেল বলে প্রচার করে অনলাইনভিত্তিক BSTV চ্যানেলে ভুয়া টিভি প্রতিনিধি নিয়োগের নামে প্রতারণা, গ্রেপ্তার ১০‌

ভুয়া টিভি প্রতিনিধি নিয়োগের নামে প্রতারণা, গ্রেপ্তার ১০

ডেক্স রিপোর্ট : এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। সাম্প্রতিক কালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগণের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি সাম্প্রতিক এসব প্রতারক চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা তৎপর। সম্প্রতি প্রতারনা বিষয়ক কয়েকজন ভুক্তভোগী র‌্যাব-৪ এর নিকট অভিযোগ দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় গত ২১/০৩/২০২১ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর হাতিরঝিল ও মতিঝিল এলাকা হতে ভুয়া স্যাটেলাইট অনলাইন টিভি ‘‘বঙ্গবন্ধু স্যাটেলাইট টিভি (বিএসটিভি নিউজ ২৪)’’ নামক অনলাইন ভিত্তিক চ্যানেলে সাংবাদিক প্রতিনিধি নিয়োগের বিনিময়ে টাকা গ্রহণের অপরাধে নিম্নোক্ত ০২ প্রতারকসহ ০৮ জন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ

১. শাহীন খান (৫০), জেলা-ঢাকা

২. নূর হোসেন নুরুল ইসলাম নাহিদ (৩৭), জেলা-শরীয়তপুর

৩. মোঃ রিয়াদ মাহমুদ (২৪),জেলা- শরীয়তপুর

৪.মোঃ রিমন পারভেজ (২৬), জেলা- গাজীপুর

৫.মোঃ জয়নুল আবেদীন (৫৫),জেলা- নেত্রকোণা

৬.মোঃ আকবর হোসেন (৩৯),জেলা- নারায়ণগঞ্জ

৭.মোঃ রাজিব হোসেন, (৩৯),জেলা- ঢাকা

৮.রায়হান পারভেজ (২১),জেলা- ঢাকা

৯.ইমরুল কাইয়েচ ফয়েজ (২৫),জেলা- পটুয়াখালী

১০.আইয়ুব খান(৩০),জেলা- নেত্রকোণা।

এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের স্ট্যান্ডসহ ক্যামেরা,কম্পিউটার,ভিজিটিং কার্ড ও ব্যানার উদ্ধার করা হয়।

উক্ত গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, প্রতারক চক্রটি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে অনুমোদনহীন অনলাইন ভিত্তিক ভুয়া স্যাটেলাইট টিভি চ্যানেল ( যাকিনা ইউ টিউব চ্যানেল ) ‘‘বঙ্গবন্ধু স্যাটেলাইট টিভি (বিএসটিভি নিউজ ২৪)’’ এর মাধ্যমে চাকুরির প্রলোভন দেখিয়ে সাংবাদিক প্রতিনিধি নিয়োগের কথা বলে l

২০২০ সালে ইউ টিউব চ্যানেলটি খুলে স্যাটেলাইট টিভি চ্যানেল প্রচারের নিয়ম নীতিকে তোয়াক্কা না করে ইউ টিউব চ্যানেলকে স্যাটেলাইট টিভি চ্যনেল বলে চালিয়ে যাচ্ছে। অনুমোদনহীন অনলাইনভিত্তিক স্যাটেলাইট টিভি চ্যনেল ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট টিভি (বিএসটিভি নিউজ ২৪)’ প্রতিষ্ঠার মাধ্যমে দেশের শিক্ষিত বেকার প্রত্যাশীদের কাছ থেকে জনপ্রতি ১৫ থেকে ২৫ হাজার টাকা নিয়েছেন। ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে শাহীন খান এবং পরিচালক হিসেবে যুক্ত হন নুর হোসেন নাহিদ। চাকরির প্রলোভন দেখিয়ে সেখানে দুজন মিলে সমান তালে প্রতারণা চালিয়ে আসছিল।ইউ টিউব চ্যানেলকে তারা প্রতারণার মাধ্যমে টিভি চ্যানেল হিসাবে প্রচার করছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

ইউ টিউব চ্যানেলকে স্যাটেলাইট টিভি চ্যানেল বলে প্রচার করে অনলাইনভিত্তিক BSTV চ্যানেলে ভুয়া টিভি প্রতিনিধি নিয়োগের নামে প্রতারণা, গ্রেপ্তার ১০‌

প্রকাশিত হয়েছে: ১২:১৭:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১