এখন ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণার তথ্য সর্বাংশে মিথ্যা – স্বাস্থ্য মন্ত্রণালয়

২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণার তথ্য সর্বাংশে মিথ্যা

ডেক্স রিপোর্ট : স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের বরাত দিয়ে দেশের কিছু গণমাধ্যমে ১০ দিনের ছুটি সংক্রান্ত যে খবর প্রচার হয়েছে, সেটা সর্বাংশে মিথ্যা বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ রোববার (২১ মার্চ) দুপুরে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাইদুল ইসলাম প্রধানের পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।

এর আগে রোববার দুপুরে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের বরাতে বেশ কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের স্ক্রলে দেখানো হয়, আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে।

এর কিছুক্ষণ পরেই স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, কিছু কিছু টেলিভিশন চ্যানেলে আজকের স্ক্রলে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব আব্দুল মান্নানের সাতদিন ছুটি সংক্রান্ত একটি ভুয়া বক্তব্য প্রচার করা হচ্ছে।

‘এ বক্তব্যটি সর্বাংশে মিথ্যা ও দুঃখজনক বলে সচিব জানিয়েছেন।’

নিউজ স্ক্রলটি দ্রুত সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আজ রোববার (২১ মার্চ) কেন্দ্রীয় ঔষধাগারে আয়োজিত এক অনুষ্ঠান শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান বলেন – প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধিজনিত কারণে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দশ দিনের সাধারণ ছুটি হতে পারে।আব্দুল মান্নান বলেন, এখন পর্যন্ত ছুটির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে স্বাধীনতা দিবস ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশে অনুষ্ঠান চলছে, মানুষ উদযাপন করছে যথাযোগ্য মর্যাদায়। আমাদের যদি ছুটি প্রসঙ্গে কোনো সিদ্ধান্ত নিতে হয়, তাহলে হয়তো অনুষ্ঠান পরে নেওয়া হতে পারে।‘তবে সর্বোচ্চ পর্যায় থেকে এখন পর্যন্ত ছুটি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আমাদের কাছে আসেনি’ বলে যোগ করেন স্বাস্থ্য সচিব।

মার্চ মাসের টিকার চালান কবে আসতে পারে জানতে চাইলে তিনি বলেন, সেরাম ইনস্টিটিউট থেকে এ পর্যন্ত যে টিকা আমরা নিয়ে আসছি, মার্চ মাসের যে চালানটা আসবে বলা হয়েছিল, আমরা অত্যন্ত আশাবাদী যে, ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী আসবেন, ওনার সফরের সঙ্গে বা সফরের পরেই টিকা পেয়ে যাবো। আর যদি বিশেষ কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে মার্চ মাসের চালানটা এপ্রিলের শুরুতেও আসতে পারে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণার তথ্য সর্বাংশে মিথ্যা – স্বাস্থ্য মন্ত্রণালয়

প্রকাশিত হয়েছে: ০৪:১৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১