এখন ০৫:২২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আর ফিরে পাওয়া যাবেনা ব্যারিস্টার মওদুদ আহমদকে

নিজস্ব সংবাদদাতা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। আজ মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮১ বছর। বিএনপির প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এই তথ্য নিশ্চিত করেন। মওদুদ আহমদ দেশে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে গত ২ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে যান। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা চলছি। দেশে এভারকেয়ার হাসপাতালে তার হার্টে রিং পরানো হয়। তিনি ফুসফুসের জটিল সমস্যাসহ বেশ কয়েকটি রোগে ভুগছিলেন। মওদুদ আহমদ এরশাদের আমলে দেশের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বিএনপির ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম। সাবেক সংসদ সদস্য তিনি। অষ্টম জাতীয় সংসদে তিনি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

আর ফিরে পাওয়া যাবেনা ব্যারিস্টার মওদুদ আহমদকে

প্রকাশিত হয়েছে: ০২:৪৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১