ইফতি খান, চট্রগ্রাম জেলা প্রতিনিধি : ১১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সহ সকল কাউন্সিলরদের সাথে নবনির্বাচিত ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ ফজলুল হায়দার চৌধুরী সবুজ শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর অদ্য ১৩ ফেব্রুয়ারী ২.০০টায় ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় আগমন করেন।

নবনির্বাচিত ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ ফজলুল হায়দার চৌধুরী সবুজের এলাকায় আগমণের সাথে সাথে ঐ এলাকা আনন্দে মুখরিত হয়ে উঠে। মিছিলে মিছিলে কলরব ধ্বনিত হতে থাকে সবুজ ভাইয়ের আগমন – শুভেচ্ছা স্বগতম, সবুজ ভাইয়ের দুই নয়ন – ২৭ নং ওয়ার্ডের উন্নয়ন, সবুজ ভাই এগিয়ে চল – আমরা আছি তোমার সাথে।

এসময় স্থানীয় নেতৃবৃন্দ , গণ্যমান্য ব্যক্তিগণ ও সকল শ্রেনীর সাধারণ জনগণ নবনির্বাচিত ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ ফজলুল হায়দার চৌধুরী সবুজকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন ও শভেচ্ছা জানান।















