এখন ০২:৩১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নবীগঞ্জের ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. সঞ্জিত সেন রায়ের স্বেচ্ছাচারিতা, প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মাহাবুব হোসেন জীবন : সরকার ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি বহির্ভুত কর্মকান্ড ও আর্থিক কেলেংকারীর অভিযোগে নবীগঞ্জের ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. সঞ্জিত সেন রায়ের স্বেচ্ছাচারিতা, প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

(১৩ ফেব্রুয়ারি) শনিবার বেলা সাড়ে ১১ টার সময় ইনাতগঞ্জ মায়াবন মার্কেটের সামনে স্থানীয় সকলের সম্মানিত বিশিষ্ট মুরুব্বি আব্দুল আজিজ এর সভাপতিত্বে কলেজের ছাত্র আলতাব হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইনাতগঞ্জ ডিগ্রি কলেজ গভর্নিংবডির সাবেক সদস্য আবুল কালাম আজাদ, আজবার উল্লা, তহির উদ্দিন, ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাবেক সভাপতি কন্ট্রাকটর আজিজুর রহমান, আব্দুর রউফ, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালিক, সাধারন সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাকিল হোসেন, দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন রব্বানি, ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আশাহীদ আলী আশা, মাহাবুব হোসেন জীবন, আছাব উল্লা,নোমান হোসেন,হবিগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা কাইফু আহমেদ, প্রমূখ।

এছাড়াও এলাকার বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভা শেষে ২৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরবর্তীতে এই কমিটির মাধ্যমে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ,বিগত ১১ নভেম্বর ২০১৭ ইংরেজি তারিখে ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের গভর্নিংবডির নির্বাচন অনুষ্টিত হয়। সরাসরি অভিভাবকদের ভোটে নির্বাচিত হন তহির উদ্দিন সহ ৪ জন সদস্য। ওই সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে কমিটির মেয়াদ ছিল চার বছর। নির্বাচন অনুষ্টিত হওয়ার পর কমিটির অনুমোদন হয় ১১ জানুয়ারী ২০১৮। মেয়াদকাল শেষ হওয়ার কথা ১০ জানুয়ারী ২০২২ইং।

পরবর্তীতে গভর্নিংবডির প্রথম সভায় অধ্যক্ষ জানান জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কমিটির মেয়াদ দুই বছর অনুমোদন হয়ে আসছে। নির্বাচিত সদস্যরা জানান কমিটির মেয়াদ চার বছর হওয়ার কথা। তখন অধ্যক্ষ তাদের জানান দুই বছর পূর্ণ হবার পর আবার কমিটি নবায়নের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠাবো।

কিন্ত কমিটির মেয়াদ দুই বছর পূর্ণ হওয়ার আগেই অধ্যক্ষ ঘোষণা দেন কমিটির মেয়াদ শেষ এবং নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন দিতে হবে। পরে তিনি নির্বাচনের তপশিল ঘোষণা করেন এবং ১৫ ডিসেম্ভর ২০১৯ ইং তারিখে নির্বাচন অনুষ্টিত হয়। তাছাড়া, বিগত ৯/১০ মাস ধরে নতুন নির্বাচিতদেরকে এমনকি গভর্নিংবডির সদস্যদের কোন কিছু না জানিয়ে কলেজের যাবতীয় কর্মকান্ড তিনি নিজে একাই পরিচালনা করে আসছেন।এমনকি অধ্যক্ষর বিরুদ্ধে কলেজের অর্থকেলেংকারী,শিক্ষক ও তৃতীয় শ্রেনীর কর্মচারীদের মধ্য গ্রুপিং, ২/৩ জন শিক্ষক নিয়ে ভর্তি বানিজ্য, কলেজের প্রতিষ্ঠাতা ও দাতা অথবা অভিভাবকদের সাথে যথাযথ সম্মান প্রদর্শন না করারও অভিযোগ রয়েছে।

ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের গভর্নিংবডির সদস্যবৃন্দসহ এলাকাবাসী হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করেন। অভিযোগে প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: আজিজুল হককে আহবায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ ব্যাপারে কমিটির আহবায়ক ডা: আজিজুল হক জানান, ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সঞ্জিত সেন রায়ের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা সরকার ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি বহির্ভূত কর্মকান্ড ও আর্থিক কেলেংকারীর অভিযোগে তদন্তে উভয় পক্ষের স্বাক্ষ্য নিয়েছেন। তদন্ত চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

নবীগঞ্জের ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. সঞ্জিত সেন রায়ের স্বেচ্ছাচারিতা, প্রতিবাদ সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ০৪:১২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১