এখন ০৩:২১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর জেলা প্রশাসন ৩০০ কর্মহীন পরিবহন শ্রমিককে মানবিক সহায়তা প্রদান

৩০০ কর্মহীন পরিবহন শ্রমিককে মানবিক সহায়তা প্রদান

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন পরিবহন শ্রমিকদের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দিয়েছে রংপুর জেলা প্রশাসন। আজ (১ মে) বিকেল ৩ টায় রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে এ সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হয়। করোনাকালীন সময়ে কর্মহীন অবস্থায় থাকা পরিবহন শ্রমিকদের মাঝে এ সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হয়। আজ ৩০০ পরিবহন শ্রমিকের মাঝে সহায়তা প্রদান করা হয়।

এ বিষয়ে রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসান বলেন, “করোনা ভাইরাসের কারণে খেটে খাওয়া অনেক মানুষ বেকার হয়ে পরেছেন, জীবিকা হারিয়েছেন। এতে করে অনেকে খাদ্য অভাবে রয়েছেন। এই মহামারিতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার নিয়ে রংপুর জেলা প্রশাসন অসহায় কর্মহীনদের পাশে রয়েছে।”
জেলা প্রশাসক আরও জানান, “গণপরিবহনের শ্রমিক ছাড়াও অন্যান্য কর্মহীন পেশাজীবিদের মাঝেও মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে।”

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

রংপুর জেলা প্রশাসন ৩০০ কর্মহীন পরিবহন শ্রমিককে মানবিক সহায়তা প্রদান

প্রকাশিত হয়েছে: ০৩:২২:২১ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১