আলীকদম (প্রতিনিধি) বান্দরবান -ঃ বান্দরবানের আলীকদমে মৈত্রী আর্দশ উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসের উদ্বোধন করলেন বান্দরবান ৬৯ ব্রিগেড প্রধান ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক।
আজ সোমবার (৩০ মে) দুপুরে আলীকদম জোনের তত্বাবধানে মৈত্রী আর্দশ উচ্চ বিদ্যালয়ে সংলগ্ন ছাত্রাবাসটি উদ্বোধন করা হয়।

উদ্বোধনের প্রাক্কালে আলোচনা সভায় আলীকদম জোনের জোন কমান্ডার মঞ্জরুল হাসান, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন
এসময় প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হক বলেন, আপনারা সবাই যদি আমাদের সাথে হাতে হাত ধরে মানবতার ঐক্য তৈরী করেন তবেই শান্তি ফিরে আসবে এই অঞ্চলে। পাহাড়ে শান্তি আনতে ও শান্তি চিরস্থায়ী করতে সবার সহযোগিতা প্রয়োজন।

পাহাড়ে শান্তি বজায় রাখার পাশাপাশি পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সেনাবাহিনী প্রয়োজনীয় সবকিছু করেছে আগামীতেও করবে।অতীতের মতো আগামী দিনে ও পার্বত্য এলাকার শান্তি, শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নে সেনাবাহিনী কাজ করে যাবে।
তিনি আরও বলেন, আগামী ৪১ সালের উন্নত বিশ্বের বুকে আমরা জায়গায় করে নেব। যত অর্জন সবকিছু শিক্ষার মাধ্যমে পেয়েছি। শিক্ষা ছাড়া কোন উন্নয়ন টেকসই হবে না। শিক্ষার আলো যতই প্রসারিত হবে আমরা ততই উন্নত হবো।
বিগত ২০০৮ সালে দূর্গম ও দরিদ্র এলাকার ছাত্রছাত্রীদের জন্য সেনাবাহিনীর সহযোগিতায় আলীকদম উপজেলায় এ স্কুল প্রতিষ্ঠিত হয়।

















