এখন ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ের আটোয়ারীতে ৪টি অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য বিভাগ

মোঃ রেজাউল করিম, ষ্টাফ রিপোর্টার, পঞ্চগড় -ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় স্বাস্থ্য বিভাগে ঝটিকা অভিযানে ৪টি অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ১টি ক্লিনিক ও ৩টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে।

আজ রোববার (২৯ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত স্বাস্থ্য বিভাগের বিশেষ এক ঝটিকা অভিযানের মাধ্যমে ওই ৪টি প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়।

আর এই অভিযানের নেতৃত্ব দেন আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. হুমায়ুন কবীর।

অভিযান সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে অভিযানটি পরিচালনা করা হয়।

এসময় উপজেলার ফকিরগঞ্জ বাজারস্থ মাহবুবা প্লাজায় অবস্থিত নিউ পপুলার ক্লিনিক, নিউ পপুলার ডায়াগনস্টিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মা প্যালেসে অবস্থিত মা ডায়াগনস্টিক সেন্টার এবং বড়দাপ প্যারিস এলাকায় অবস্থিত স্বনির্ভর ক্লিনিক এর অনুমোদন না থাকায় এবং লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র দেখাতে না পারায় তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
একই সাথে পরবর্তী নির্দেশ বা অনুমতি ছাড়া পুনরায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার না খোলার জন্য নির্দেশ দেওয়া হয়।

আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. হুমায়ুন কবীর রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, যে সমস্ত প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে, ওই প্রতিষ্ঠানগুলো লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র অনুমোদন করে কর্তৃপক্ষের কাছে প্রতিয়মান করলে আবার প্রতিষ্ঠানগুলো চালু করতে পারবে।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আমরা অভিযান পরিচালনা করছি।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ের আটোয়ারীতে ৪টি অবৈধ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য বিভাগ

প্রকাশিত হয়েছে: ০৭:০২:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২