আনোয়ার হোসেন আরিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি -ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব ১৭ (২০২২) আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন।
রবিবার (১৫ মে) বিকাল ৩ ঘটিকার সময় ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট উদ্বোধনের আয়োজন করেন, উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রিয়া সংস্হা।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান- নুরুন্নবী চৌধুরী খোকন, সহকারী কমিশনার ভূমি- খাইরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান- আলহাজ্ব মোঃ জালাল মন্ডল, ভূরুঙ্গামারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি- শাহজাহান আলী সিরাজ, শিলখুড়ি ইউ পি চেয়ারম্যান- আসাদুজ্জামান আসাদ, বঙ্গ সোনাহাট ইউ পি চেয়ারম্যান- মাইনুল ইসলাম লিটন, তিলাই ইউ পি চেয়ারম্যান- কামরুজ্জামান, বাংলাদেশ প্রেসক্লাব ভূরুঙ্গামারী উপজেলা শাখা’র সভাপতি- আনোয়ার হোসেন আরিফ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া কর্মী গন।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম দিন টুর্নামেন্টে অংশগ্রহণ করেন- বঙ্গ সোনাহাট ইউনিয়ন বনাম শিলখুড়ি ইউনিয়ন।
















