খাগড়াছড়ি প্রতিনিধি -ঃ জ্যোতিষ বসু ত্রিপুরা’র হাতে গড়ে উঠছে খাগড়াছড়ি ফুটবল একাডেমী। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন এএফসি সি লাইসেন্স প্রাপ্ত একজন কোচ। এ একাডেমীর একমাত্র লক্ষ্য ফুটবলের মাধ্যমে খাগড়াছড়িকে বিশ্বের দরবারে তুলে ধরা। তাই নিরলস পরিশ্রম করছে একাডেমীর ক্ষুদে ফুটবলরা।
শনিবার(১৪মে) বিকেলের দিকে প্রতিদিনের ন্যায় বসু’র নেতৃত্বে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ২১জনে একটি টিম প্র্যাকটিস করতে দেখা যায়। খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলা থেকে এসে খাগড়াছড়ি ফুটবল একাডেমীতে ভর্তি হয়ে ফুটবল প্রশিক্ষণ নিচ্ছে। বর্তমানে ১শ জন ক্ষুদে ফুটবলার নিয়ে একাডেমীর কার্যক্রম চলছে। একাডেমী হোস্টেলে থাকে ৬জন প্রশিক্ষণার্থী। তাদের সব ভরণপোষণ করে জ্যোতিষ বসু ত্রিপুরা নিজেই।
২০১৭ সালে খাগড়াছড়ি ফুটবল একাডেমী প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে জেলার হয়ে ক্ষুদে ফুটবলরা দেশে বিভিন্ন সময় খেলাধুলায় অংশগ্রহণ করে জেলাকে উপস্থাপন করেছে।
জ্যোতিষ বসু ত্রিপুরা একাত্তর পোস্ট প্রতিনিধি জানাই, বর্তমানে আমাদের মাত্র ৬টি ফুটবল ও কিছু সামগ্রী নিয়ে একাডেমীর কার্যক্রম পরিচালনা করছি।
যদি জেলা সরকারি খাত থেকে একাডেমী পরিচালনা করার জন্য ক্রীড়া উপকরণ সামগ্রী দিয়ে সহযোগীতা করে তাহলে খাগড়াছড়ি জেলার হয়ে তথা বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরতে পারবো।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ’র চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু’র সহযোগীতায় ২০২০ সালের ১০০শ’টি ফুটবল ও কিছু ক্রীড়া সামগ্রী কেনার জন্য আর্থিক সহযোগীতা করেছিল।
















