এখন ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোঃ মুছা আলী, ষ্টাফ রিপোর্টার -ঃ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন ইস্পাহানী বাজার একরামপুর এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ রমজান আলী (৩২) ও মো. রুবেলকে (৩৪) হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শনিবার ৭ মে’র ওই অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, রমজান আলী নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন একরামপুর এলাকার হাবিবুর রহমান এর ছেলে এবং অপর আসামী রুবেল একই এলাকার মৃত আঃ লতিফ বেপারীর ছেলে। তারা উভয়ই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় কুমিল্লাসহ বিভিন্ন জেলার সীমান্তবর্তী এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। মাদকের করাল গ্রাস হতে সমাজকে মুক্ত করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

প্রকাশিত হয়েছে: ০১:৩৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২