
মোঃ মুছা আলী, ষ্টাফ রিপোর্টার -ঃ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন ইস্পাহানী বাজার একরামপুর এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ রমজান আলী (৩২) ও মো. রুবেলকে (৩৪) হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব-১১। শনিবার ৭ মে’র ওই অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, রমজান আলী নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন একরামপুর এলাকার হাবিবুর রহমান এর ছেলে এবং অপর আসামী রুবেল একই এলাকার মৃত আঃ লতিফ বেপারীর ছেলে। তারা উভয়ই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় কুমিল্লাসহ বিভিন্ন জেলার সীমান্তবর্তী এলাকা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। মাদকের করাল গ্রাস হতে সমাজকে মুক্ত করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম