এখন ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শৈলকুপায় সয়াবিন তেলের অবৈধ মজুদ রাখার অপরাধে ২ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি -ঃ ঝিনাইদহের শৈলকুপায় সয়াবিন তেলের অবৈধ মজুদ রাখার অপরাধে ২ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাতে উপজেলার কবিরপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম শীল।

আদালতের বিচারক জানান, অবৈধভাবে সয়াবিন তেল মজুদ করে চড়া দামে বিক্রি করছে কিছু ব্যবসায়ী এমন খবরে কবিরপুর এলাকায় অভিযান চালানো হয়। 

সেসময় কবিরপুর এলাকার ব্যবসায়ী শংকর কুমার কুন্ডুর গুদামে প্রায় তিন শত ব্যারেল সয়াবিন তেল মজুত পাওয়া যায়। যার পরিমান ৬১ হাজার লিটারের বেশি হবে। এছাড়াও রাজু কুন্ডু নামের আরেক ব্যবসায়ীর গুদামে ২০ ব্যারেল তেল মজুত পান।  যার পরিমান ৪ হাজার ৮০ লিটার। 

অতিরিক্ত মজুদ রাখার অপরাধে শংকর কুন্ডুকে ২০ হাজার ও রাজু কুন্ডুতে ১৫ হাজার টাকা জরিমানা করেন আদালতের বিচারক। অভিযানে শৈলকুপা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

শৈলকুপায় সয়াবিন তেলের অবৈধ মজুদ রাখার অপরাধে ২ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত হয়েছে: ০২:৪৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২