এখন ০২:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কৌশলগত কারনে একই ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বামীর বিদ্রোহী প্রার্থী স্ত্রী

চেয়ারম্যান পদে স্বামীর বিদ্রোহী প্রার্থী স্ত্রী

ডেক্স রিপোর্ট : বরগুনার বেতাগীতে একই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান স্বামীর বিদ্রোহী প্রার্থী হিসেবে স্ত্রী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলার মোকামিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহবুব আলম সুজন মল্লিক ও তার স্ত্রী জিনাত জাহান দুজনে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। তারা দুজনই স্বতন্ত্র প্রার্থী।

সহকারি রিটার্নিং কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বিষয় নিশ্চিত করেছেন। জানা যায়, উপজেলার মোকামিয়া ইউনিয়নে পরপর দু’বার মাহবুব আলম সুজন আওয়ামীলীগের প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। এর মধ্যে প্রথমবার ২০১১ সালে স্বতন্ত্র ও ২০১৬ সালে বিএনপি থেকে মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হন তিনি।

এবারের নির্বাচনে আওয়ামীলীগের নতুন মনোনীত প্রার্থী মোকামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী জালাল আহম্মেদের সাথে নির্বাচনে প্রতিযোগিতায় মাঠে নেমেছেন তিনি। এদিকে নিজের স্ত্রীকে নির্বাচনে চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় দেখে এলাকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ গুঞ্জন উঠেছে।

তবে বর্তমান চেয়ারম্যান মাহবুব আলম সুজনের স্ত্রী জিনাত জাহান জানান, স্বামীর সহযোগীতার জন্য কৌশলগত কারনেই আমি চেয়ারম্যান পদে ফরম ক্রয় করেছি ও দাখিল করেছি। যদি কোন কারনে আমার স্বামীর দাখিলকৃত কাগজপত্রে ত্রুটির কারনে বাছাইকালে সমস্যা হয় তবে যাতে পরিবার থেকে আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারি। যদি তার বাছাইকালে কোন সমস্যা না হয় তবে আগামী ২৪ তারিখ আমি প্রার্থীতা প্রত্যাহার করবো।

প্রথম ধাপের ইউপি নির্বাচনে ১১ এপ্রিল ভোটগ্রহন হবে। এছাড়া এ ইউনিয়নের আওয়ামী লীগ থেকে জালাল গাজী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাজী নফিজুর রহমান চুন্নু ও আমজাদ হোসেন খানসহ মোট ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

কৌশলগত কারনে একই ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বামীর বিদ্রোহী প্রার্থী স্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৩:৩১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১