এখন ০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীনারায়ণ কটন মিলে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা

নিজস্ব প্রতিবেদক -ঃ করোনার মধ্যেও নানা আয়োজনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১০নং ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণ কটন মিলে স্বল্প পরিসরে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। স্বাস্থ্যবিধি মেনে উৎসবে যোগ দিয়েছেন নানা বয়সী মানুষ। করছেন আরাধনা আর বাণী অর্চনা।

শনিবার সকালে ধুপ ধুনো আর মন্ত্রপাঠের মধ্য দিয়ে শুরু হয় পুজা। এরপর অঞ্জলি প্রদানের আনুষ্ঠানিকতা। মন্ডপটিতে ভিড় ছিলো লক্ষণীয়। করোনার থাবা কাটিয়ে আবারও স্বাভাবিক হবে দেশ, হেসে খেলে উঠবে শিক্ষাঙ্গন। দেবীর কাছে এই প্রার্থনাই সবার। অনুগতদের পাশাপাশি মণ্ডপ পরিদর্শন করেন রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিরা। তারা জানান অসাম্প্রদায়িক বাংলাদেশের বার্তা। সন্ধ্যায় দেবীর প্রার্থনায় আরতি করেন ভক্তরা।

এছাড়াও বিদ্যাদেবী সরস্বতীকে তুষ্ট করতে নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, মন্ডপ ও বাড়িতে বাড়িতে চলছে পূজা। নারায়ণগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পাড়ায় পাড়ায় বিদ্যার্থীরা আয়োজন করেছে সরস্বতী পূজার। আর অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলাবাহিনী ছিলো সতর্ক অবস্থানে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

লক্ষ্মীনারায়ণ কটন মিলে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা

প্রকাশিত হয়েছে: ০৬:২৭:২৬ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২