
নিজস্ব প্রতিবেদক -ঃ করোনার মধ্যেও নানা আয়োজনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর ১০নং ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণ কটন মিলে স্বল্প পরিসরে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। স্বাস্থ্যবিধি মেনে উৎসবে যোগ দিয়েছেন নানা বয়সী মানুষ। করছেন আরাধনা আর বাণী অর্চনা।
শনিবার সকালে ধুপ ধুনো আর মন্ত্রপাঠের মধ্য দিয়ে শুরু হয় পুজা। এরপর অঞ্জলি প্রদানের আনুষ্ঠানিকতা। মন্ডপটিতে ভিড় ছিলো লক্ষণীয়। করোনার থাবা কাটিয়ে আবারও স্বাভাবিক হবে দেশ, হেসে খেলে উঠবে শিক্ষাঙ্গন। দেবীর কাছে এই প্রার্থনাই সবার। অনুগতদের পাশাপাশি মণ্ডপ পরিদর্শন করেন রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিরা। তারা জানান অসাম্প্রদায়িক বাংলাদেশের বার্তা। সন্ধ্যায় দেবীর প্রার্থনায় আরতি করেন ভক্তরা।
এছাড়াও বিদ্যাদেবী সরস্বতীকে তুষ্ট করতে নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, মন্ডপ ও বাড়িতে বাড়িতে চলছে পূজা। নারায়ণগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পাড়ায় পাড়ায় বিদ্যার্থীরা আয়োজন করেছে সরস্বতী পূজার। আর অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলাবাহিনী ছিলো সতর্ক অবস্থানে।
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম