এখন ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব অধ্যাপক মাওলানা মুহাম্মদ সালাহ উদ্দিন আর নেই।

বিশেষ প্রতিনিধি -ঃ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান জানিয়েছেন  বায়তুল মোকাররমের খতিব অধ্যাপক মাওলানা মুহাম্মদ সালাহ উদ্দিন মারা গেছেন (ইন্না-লিল্লাহি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

মিজানুর রহমান বলেন, “সন্ধ্যায় অসুস্থবোধ করায় ঝিগাতলার বাসা থেকে ল্যাব এইড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

২০০৯ সালের জানুয়ারিতে ধর্ম মন্ত্রণালয়ের আদেশে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ মাওলানা মুহাম্মদ সালাহউদ্দিনকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব নিযুক্ত করে।  

এর আগে তিনি মহাখালীর গাউসুল আজম মসজিদে খতিবের দ্বায়িত্ব পালন করেন। এক সময় তিনি ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন।

মাওলানা সালাহ উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব অধ্যাপক মাওলানা মুহাম্মদ সালাহ উদ্দিন আর নেই।

প্রকাশিত হয়েছে: ০৮:৫১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২