এখন ০২:৪১ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ‘মুজিব চিরন্তন’ আলোচনা সভা

পঞ্চগড়ে ‘মুজিব চিরন্তন’ আলোচনা সভা

মোঃ রেজাউল, পঞ্চগড় প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি ও বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ পূর্তি, ১০১ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে পঞ্চগড়ে ‘মুজিব চিরন্তন’ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল পঞ্চগড় জেলা শহরের বকুল তলা মসজিদ সংলগ্ন আফসার প্লাজা চত্বরে এ কর্মসূচীর আয়োজন করে ‘স্বপ্নের পঞ্চগড় এক’ বাস্তবায়ন কমিটি। ‘ ‘স্বপ্নের পঞ্চগড় এক’ বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর হামিদুর রহমান হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আ. লীগের সভাপতি কাজী আল তারিক, সাধারণ সম্পাদক এস. এম হুমায়ুন কবীর উজ্জ্বল, পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল ইসলাম, পৌর কাউন্সিলর আরিফ হোসেন ও লুৎফর রহমান প্রমূখ। আয়োজকরা জানান, ২০১৭ সালে কেন্দ্রীয় আ. লীগের উপ কমিটির সদস্য নাঈমুজ্জামান মুক্তা ‘স্বপ্নের পঞ্চগড় এক’ বাস্তবায়ন কমিটি প্রতিষ্ঠা করেন। তার সহযোগীতাতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

পঞ্চগড়ে ‘মুজিব চিরন্তন’ আলোচনা সভা

প্রকাশিত হয়েছে: ০৭:০২:১৭ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১