এখন ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ২৫ দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

পঞ্চগড়ে বিজিবি-১৮ ব্যাটালিয়নের উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শেষে ৩৩ যুবক পেল সনদ

জেলা প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ‘বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং’ প্রশিক্ষণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রশিক্ষণ শেষে ৩৩ জন যুবকের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশিক্ষণে ভালো ফলাফল অর্জনকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী তিনজনকে ইলেকট্রিক্যাল কাজের প্রয়োজনীয় সরঞ্জাম পুরস্কার হিসেবে দেওয়া হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

২৫ দিনের প্রশিক্ষণে ৩৩ যুবক

বিজিবি সূত্রে জানা যায়, ভজনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার ৩৩ জন বেকার যুবককে নিয়ে গত ২৩ আগস্ট ‘বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং’ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রায় ২৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে গত ১৭ সেপ্টেম্বর প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়। পরে রোববার আনুষ্ঠানিকভাবে সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর সদর দপ্তর, ঠাকুরগাঁওয়ের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ, এএসসি।
তিনি প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণ সনদপত্র তুলে দেন। একইসঙ্গে প্রশিক্ষণে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিনজন প্রশিক্ষণার্থীকে ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিংয়ের প্রয়োজনীয় সরঞ্জাম পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক কার্যক্রমে বিজিবি
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ বলেন, ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—বিজিবি মহাপরিচালকের এ ঘোষণা বাস্তবায়নে বিজিবি বদ্ধপরিকর।
তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রপাচারসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।
তিনি আরও বলেন, সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের পাশাপাশি সামাজিক ও মানবিক কার্যক্রমেও বিজিবি ভূমিকা রাখছে। এর অংশ হিসেবে ত্রাণ বিতরণ, দুর্যোগকালীন সহায়তা, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ, শিক্ষা উপকরণ প্রদান এবং বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে।
আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিই প্রশিক্ষণের লক্ষ্য
লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদ বলেন, সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য।
প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজ এলাকায় কাজের সুযোগ তৈরি করার পাশাপাশি স্বাবলম্বী হতে পারবেন। এ ধরনের উদ্যোগ সীমান্তবর্তী জনগোষ্ঠীর সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও সুদৃঢ় করবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, পদাতিক, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. জিয়াউর রহমান, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা, পঞ্চগড় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) প্রশিক্ষক, বিজিবির প্রশিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ন্যাম ভবনের ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ২৫ দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

পঞ্চগড়ে বিজিবি-১৮ ব্যাটালিয়নের উদ্যোগে ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শেষে ৩৩ যুবক পেল সনদ

প্রকাশিত হয়েছে: ০৮:২৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬