এখন ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
উন্নয়ন, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতে গণমাধ্যমকর্মীদের সক্রিয় ভূমিকার আহ্বান

পঞ্চগড় বিনির্মাণে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ

  • ক্রাইম লেটার ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০৮:৪৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৬০৪ পড়া হয়েছে

জেলা প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড় জেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও স্বচ্ছতা নিশ্চিতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সক্রিয় সহযোগিতা চেয়েছেন জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ।

​বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা পরিষদের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
​বক্তব্যে নবনিযুক্ত প্রশাসক এম এ মজিদ বলেন, “পঞ্চগড় জেলা পরিষদ সর্বস্তরের জনগণের সেবায় উন্মুক্ত থাকবে। একটি আধুনিক ও সমৃদ্ধ পঞ্চগড় গড়ে তুলতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।” পঞ্চগড় বিনির্মাণে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সহায়তার আহ্বান জানানোর পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে পরিষদ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

​পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ‘বাংলাদেশ প্রতিদিন’-এর জেলা প্রতিনিধি সরকার হায়দারের সঞ্চালনায় সভায় উপস্থিত সংবাদকর্মীরা জেলার উন্নয়ন ভাবনা এবং বিগত দিনে জেলা পরিষদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে বক্তব্য দেন।

​অনুষ্ঠানের এক পর্যায়ে জেলা পরিষদের সাবেক প্রশাসক প্রয়াত তৌহিদুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

​পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় জ্যেষ্ঠ সাংবাদিক এ রহমান মুকুল, শহিদুল ইসলাম শহীদ, শফিকুল আলম, সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ জেলায় কর্মরত অর্ধশতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
SEO চাই

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

উন্নয়ন, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতে গণমাধ্যমকর্মীদের সক্রিয় ভূমিকার আহ্বান

পঞ্চগড় বিনির্মাণে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ

প্রকাশিত হয়েছে: ০৮:৪৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬