জেলা প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড় জেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও স্বচ্ছতা নিশ্চিতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সক্রিয় সহযোগিতা চেয়েছেন জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা পরিষদের হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বক্তব্যে নবনিযুক্ত প্রশাসক এম এ মজিদ বলেন, "পঞ্চগড় জেলা পরিষদ সর্বস্তরের জনগণের সেবায় উন্মুক্ত থাকবে। একটি আধুনিক ও সমৃদ্ধ পঞ্চগড় গড়ে তুলতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" পঞ্চগড় বিনির্মাণে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সহায়তার আহ্বান জানানোর পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে পরিষদ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ‘বাংলাদেশ প্রতিদিন’-এর জেলা প্রতিনিধি সরকার হায়দারের সঞ্চালনায় সভায় উপস্থিত সংবাদকর্মীরা জেলার উন্নয়ন ভাবনা এবং বিগত দিনে জেলা পরিষদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে বক্তব্য দেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে জেলা পরিষদের সাবেক প্রশাসক প্রয়াত তৌহিদুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় জ্যেষ্ঠ সাংবাদিক এ রহমান মুকুল, শহিদুল ইসলাম শহীদ, শফিকুল আলম, সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ জেলায় কর্মরত অর্ধশতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
SEO চাই
<p style="text-align: center; ">কার্যালয়: ৩৯/১, বঙ্গবন্ধুএভিনিউ, খদ্দর মার্কেট (৬ষ্ঠ তলা), রুম নং- ০৩, ঢাকা-১০০০। যোগাযোগ: ০১৭১১-১০ ৪২ ৭২, +৮৮০ ৯৬ ৩৮ ৬৭ ৩৩ ৩০, E-mail:crimeletter24@gmail.com https://www.crimeletter.com</p><p style="text-align: center; "><span style="font-family: inherit; font-weight: inherit;">সম্পাদক ও প্রকাশক : নাজমুল হক, নির্বাহী সম্পাদক:সুরাইয়া আক্তার (সুমি)</span></p>
কপিরাইট - ক্রাইমলেটার.কম