এখন ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গ্রামীণ কল্যাণের করা দুটি রিট খারিজ করে দিয়েছেন আদালত।

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হাইকোর্টের নির্দেশ

  • ক্রাইম লেটার ডেস্ক
  • প্রকাশিত হয়েছে: ০৬:৫১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৭৩ পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ-সংক্রান্ত গ্রামীণ কল্যাণের করা দুটি রিট খারিজ করে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালতে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।
মামলার সূত্রে জানা যায়, ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ করবর্ষের আয়কর নিয়ে এনবিআরের দাবিকে চ্যালেঞ্জ করে ২০১৭ সালে গ্রামীণ কল্যাণ পৃথক দুটি রিট দায়ের করে। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন।
পরবর্তী সময়ে মামলাটি নতুন বেঞ্চে শুনানির জন্য আসে। পুনর্মূল্যায়নের পর এনবিআরের দাবিকৃত করের বিষয়ে বৃহস্পতিবার রায় দেন হাইকোর্ট। আদালত রুল খারিজ করে দেওয়ায় এনবিআরের দাবি বহাল থাকল এবং গ্রামীণ কল্যাণের কাছ থেকে ওই অর্থ আদায়ে আর আইনি বাধা থাকল না।
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর ৪ অক্টোবর ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা পরিশোধের বিষয়ে দেওয়া একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নেন হাইকোর্ট।
তৎকালীন বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ ওই রায় প্রত্যাহার করেন। একই সঙ্গে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। পরে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয়।
রায়ের পর গ্রামীণ কল্যাণের আইনজীবী খাজা তানভীর সাংবাদিকদের বলেন, “এনবিআরের যে দাবি তা আমরা হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলাম, আদালত আজকে সেই রুল খারিজ করে দিয়েছেন। এতে এনবিআরের দাবিই বহাল রইল।”
ফলে হাইকোর্টের আজকের রায়ের পর গ্রামীণ কল্যাণের কাছ থেকে আয়কর বাবদ এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা আদায়ের পথ তৈরি হলো।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

গ্রামীণ কল্যাণের করা দুটি রিট খারিজ করে দিয়েছেন আদালত।

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হাইকোর্টের নির্দেশ

প্রকাশিত হয়েছে: ০৬:৫১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬