এখন ০২:০০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গোপালগঞ্জে ১৫ আগস্ট নিরাপত্তা

গোপালগঞ্জে ১৫ আগস্ট ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার, বিজিবি মোতায়েন

  • লুৎফর সিকদার
  • প্রকাশিত হয়েছে: ১০:১৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • ৫৭৮ পড়া হয়েছে

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে ১৫ আগস্টকে সামনে রেখে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। জেলা পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাব, এপিবিএনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। জেলার বিভিন্ন এলাকায় সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনার পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

গোপালগঞ্জে ১৫ আগস্ট নিরাপত্তা
গোপালগঞ্জে ১৫ আগস্ট নিরাপত্তা

টুঙ্গিপাড়ায় বাড়তি নিরাপত্তা
১৫ আগস্টকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স ও আশপাশের এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি গেটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুলসংখ্যক পুলিশ, এপিবিএন এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকাতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সন্দেহজনক গতিবিধির ওপর নজরদারির পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিয়মিত টহল দেওয়া হচ্ছে।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মোহাম্মদ হাবীবুল্লাহর নেতৃত্বে যৌথ টহল বের করা হয়।
টহলে পুলিশ, র‍্যাব, বিজিবি ও এপিবিএনের সদস্যরা অংশ নেন। যৌথ টহলটি গোপালগঞ্জ জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকায় যায়। পরে জেলা শহরে ফিরে এসে টহল কার্যক্রম শেষ করা হয়।
‘বিজিবিসহ সব বাহিনী সতর্ক অবস্থানে’
পুলিশ সুপার মোহাম্মদ হাবীবুল্লাহ বলেন, ১৫ আগস্ট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো ধরনের অবনতি না ঘটে, সে জন্য বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, “জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির সদস্যরা পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন প্রয়োজনে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।”
প্রশাসন জানিয়েছে, ১৫ আগস্টকে ঘিরে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার রাখার পাশাপাশি যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

গোপালগঞ্জে ১৫ আগস্ট নিরাপত্তা

গোপালগঞ্জে ১৫ আগস্ট ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার, বিজিবি মোতায়েন

প্রকাশিত হয়েছে: ১০:১৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬