এখন ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার গভীর রাতে বিধবা নারীর ঘরে আটক হন স্থানীয় মসজিদের ইমাম;

: সিরাজগঞ্জে বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা ইমাম, গ্রাম্য সালিসে ১০ লাখ টাকা কাবিনে বিয়ে

আঞ্চলিক সংবাদদাতা: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমামকে আপত্তিকর অবস্থায় আটক করার পর গ্রাম্য সালিসের মাধ্যমে তাদের বিয়ে দেওয়া হয়েছে। রবিবার (২৮ জুন) বিকেলে স্থানীয় মাতব্বরদের উপস্থিতিতে ১০ লাখ টাকা কাবিনে এ বিয়ে সম্পন্ন হয়।
এর আগে শনিবার (২৭ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের দেড়াগাঁতি মধ্যপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিবাহিত সেলিম রেজা দেড়াগাঁতি (টাঙ্গাইলপাড়া) মধ্যপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অপরদিকে, শানু বেগমের স্বামী আল আমিন কিছুদিন আগে মারা যাওয়ার পর তাদের মধ্যে পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে তারা নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ রাখতেন বলে জানা গেছে।
শনিবার গভীর রাতে সেলিম রেজা শানু বেগমের বাড়িতে গেলে স্থানীয় লোকজন তাকে ঘরের ভেতরে আটক করেন। বিষয়টি জানাজানি হলে রবিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মাতব্বরদের উদ্যোগে একটি সালিস বৈঠকের আয়োজন করা হয়।
সালিসে উভয় পক্ষের সম্মতিতে ১০ লাখ টাকা কাবিন ধার্য করে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। বিয়ের পর সেলিম রেজা তার নতুন স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে চলে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
সম্পর্কের বিষয়টি স্বীকার করে সেলিম রেজা ও শানু বেগম জানান, পারস্পরিক সম্পর্কের কারণেই ওই রাতে ইমাম শানু বেগমের বাড়িতে গিয়েছিলেন। ধরা পড়ার পর উভয় পরিবারের সম্মতিতে গ্রামবাসীর উপস্থিতিতে তাদের বিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ঘটনাটি তার জানা রয়েছে। তবে কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ না করায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়নি এবং আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

শনিবার গভীর রাতে বিধবা নারীর ঘরে আটক হন স্থানীয় মসজিদের ইমাম;

: সিরাজগঞ্জে বিধবা নারীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা ইমাম, গ্রাম্য সালিসে ১০ লাখ টাকা কাবিনে বিয়ে

প্রকাশিত হয়েছে: ০৪:৩৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬