এখন ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন, ৩০ জুন পর্যন্ত চলবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন, ৩০ জুন পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী

বিশেষ সংবাদদাতাঃ রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর ও গাজীপুর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ জুন) এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে এবং আগামী ৩০ জুন পর্যন্ত সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রতিষ্ঠাবার্ষিকী (২৩ জুন) ঘিরে সম্ভাব্য নাশকতা, সংঘর্ষ ও আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।
এর আগে পুলিশ সদর দপ্তর দেশের সব ইউনিটকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেয়। ওই নির্দেশনায় বলা হয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে দলীয় পতাকা উত্তোলন, মিছিল বা সমাবেশের চেষ্টা করতে পারেন। এতে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঝুঁকি তৈরি হতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।
এদিকে রাজধানীতে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ২৩ জুনকে কেন্দ্র করে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন কৌশলগত পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আইএসপিআর জানায়, সেনাবাহিনী স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা বা সহিংসতা প্রতিরোধই এই মোতায়েনের প্রধান উদ্দেশ্য।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস স্মরণোৎসব, পরিবেশিত হলো লালনসংগীত

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন, ৩০ জুন পর্যন্ত চলবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন, ৩০ জুন পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী

প্রকাশিত হয়েছে: ০৮:৫০:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬