এখন ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শহরের ভেতরে হাট নয়, যানজট এড়াতে নাসিকের বিশেষ পরিকল্পনা

নাসিকে কোরবানির পশুর হাট বাড়িয়ে ২৭, নতুন ৫ হাটের দরপত্র আহ্বান

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এলাকায় কোরবানির পশুর হাটের সংখ্যা আরও বাড়ানো হয়েছে। শুরুতে ২২টি অস্থায়ী পশুর হাটের জন্য দরপত্র আহ্বান করা হলেও পরে আরও পাঁচটি হাট যুক্ত করা হয়েছে। ফলে এবার নাসিকের আওতাধীন সদর, সিদ্ধিরগঞ্জ ও বন্দর এলাকায় মোট ২৭টি অস্থায়ী পশুর হাটের ইজারা দেওয়ার প্রস্তুতি নিয়েছে নগর কর্তৃপক্ষ।
গত রোববার (১০ মে) নতুন করে পাঁচটি হাটের ইজারা দেওয়ার লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে নাসিক। এর আগে ৭ মে প্রকাশিত আরেক বিজ্ঞপ্তিতে ২২টি অস্থায়ী পশুর হাটের তালিকা প্রকাশ করা হয়।
নাসিক সূত্র জানায়, এবারও নগরবাসীর দুর্ভোগ ও যানজট এড়াতে শহরের মূল কেন্দ্র কিংবা ঘনবসতিপূর্ণ অভ্যন্তরীণ এলাকায় পশুর হাট না বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাটগুলো শহরের প্রান্তিক ও খোলা এলাকাগুলোতে বসানোর পরিকল্পনা করা হয়েছে।
এবারের ইজারা তালিকায় সর্বোচ্চ সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ২৮ লাখ টাকা। এই মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ির একটি পশুর হাটের জন্য। অন্যদিকে সর্বনিম্ন দরপত্র মূল্য ধরা হয়েছে আড়াই লাখ টাকা।
নতুন যুক্ত হওয়া পাঁচটি হাট বসবে ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব নিমাইকাশারীতে মো. আব্দুল মতিন মাস্টারের খালি জায়গা, ৪ নম্বর ওয়ার্ডের মনোয়ারা জুট মিলের উত্তর পাশে মুকুল হুদার খালি জায়গা, ৫ নম্বর ওয়ার্ডের সাইলো রোড সংলগ্ন মেসার্স চাঁদ কনস্ট্রাকশনের খালি জায়গা, ৮ নম্বর ওয়ার্ডের হালকুড়ি ডাম্পিং স্পট সংলগ্ন এলাকা এবং ১৮ নম্বর ওয়ার্ডের কড়ইতলায় কাউসার আহম্মেদের খালি জায়গায়।
এর আগে ঘোষিত ২২টি পশুর হাটের মধ্যে রয়েছে সানারপাড়, মৌচাক মাদানী নগর, টাইগার ওয়্যার রি-রোলিং মিল মাঠ, বটতলা, এসও রোড টার্মিনাল এলাকা, নাভানা সিটি মাঠ, গোদনাইল, জালকুড়ি, চিত্তরঞ্জন খেলার মাঠ, ডিয়ারার মাঠ, শীতলক্ষ্যা ব্রিজ সংলগ্ন এলাকা, সোনাকান্দা, ফরাজীকান্দা, কদমরসুল, নবীগঞ্জ, উত্তর লক্ষ্মণখোলা ও মুরাদপুরসহ বিভিন্ন স্থানের খালি মাঠ ও উন্মুক্ত জায়গা।
সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, প্রথম ধাপে ২২টি হাটের দরপত্র বিক্রি শুরু হয়েছে সোমবার (১১ মে) থেকে এবং তা চলবে মঙ্গলবার বিকেল পর্যন্ত। দ্বিতীয় ধাপে নতুন যুক্ত হওয়া পাঁচটি হাটের দরপত্র বিক্রি হবে ১৮ ও ১৯ মে।
প্রথম ধাপের দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ মে এবং দ্বিতীয় ধাপের দরপত্র জমা পড়বে ২০ মে। জমা দেওয়ার দিনই দরপত্র উন্মুক্ত করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নাসিক আরও জানিয়েছে, ইজারা পাওয়া ব্যক্তিরা ঈদুল আযহার আগে তিন দিন অস্থায়ী পশুর হাট পরিচালনা করে পশু বিক্রি করতে পারবেন।

জনপ্রিয় সংবাদ

পঞ্চগড়ে উপজেলা পরিষদে এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন

শহরের ভেতরে হাট নয়, যানজট এড়াতে নাসিকের বিশেষ পরিকল্পনা

নাসিকে কোরবানির পশুর হাট বাড়িয়ে ২৭, নতুন ৫ হাটের দরপত্র আহ্বান

প্রকাশিত হয়েছে: ০৯:০০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬